Phonics Foundation with Basic Grammar for Junior
৯–১৪ বছরের শিক্ষার্থীদের জন্য লাইভ অনলাইন ফনিক্স ও গ্রামার কোর্স — সঠিক উচ্চারণ, দ্রুত পড়া, নির্ভুল বানান।

কোর্স বিবরণ
অনেক শিক্ষার্থী স্কুলে বছরের পর বছর ইংরেজি পড়েও অচেনা শব্দ পড়তে বা সঠিক উচ্চারণ করতে পারে না, বানানেও ভুল করে। কারণ ছোটবেলায় তাদের ফনিক্স—অর্থাৎ অক্ষর ও শব্দের সম্পর্ক—শেখানো হয়নি। মুখস্থ করে শেখা ইংরেজি তাই বড় হলে কঠিন মনে হয়। Learniby-র "Phonics Foundation with Basic Grammar for Junior" কোর্সটি ৯–১৪ বছরের শিক্ষার্থীদের জন্য তৈরি। এখানে ফনিক্সের মূল নিয়ম—লেটার সাউন্ড, ডাইগ্রাফ (sh, ch, th), লং ও শর্ট ভাওয়েল, অক্ষরের বিভিন্ন উচ্চারণ—বয়স-উপযোগী উপায়ে শেখানো হয়, যাতে শিক্ষার্থী অচেনা শব্দও আত্মবিশ্বাসের সাথে পড়তে ও উচ্চারণ করতে পারে। সাথে থাকছে বেসিক গ্রামার—পার্টস অব স্পিচ, টেন্স, বাক্য গঠন—যা স্কুলের ইংরেজি পরীক্ষা ও স্পোকেন ইংলিশ দুটোতেই কাজে লাগে। কোর্সের মেয়াদ ২ মাস। লাইভ অনলাইন ক্লাসে অভিজ্ঞ শিক্ষক সরাসরি উচ্চারণ ও পড়া সংশোধন করেন।
কেন এই কোর্সটি বেছে নেবেন?
• মুখস্থ নয়, নিয়ম বুঝে পড়া — অচেনা শব্দও নিজে পড়তে পারবে। • সঠিক উচ্চারণ — শিক্ষক লাইভ ক্লাসে প্রতিটি শিক্ষার্থীর উচ্চারণ শুনে সংশোধন করেন। • বানানে উন্নতি — শব্দের গঠন বুঝলে বানান ভুল কমে। • স্কুলের পড়ায় সাহায্য — ফনিক্সের সাথে বেসিক গ্রামার, যা পরীক্ষায় কাজে লাগে। • ছোট ব্যাচ ও নিয়মিত অগ্রগতি রিপোর্ট।
কোর্সটিতে যা থাকছে
- লেটার সাউন্ড ও সঠিক উচ্চারণ
- ডাইগ্রাফ: sh, ch, th, ph, wh
- শর্ট ও লং ভাওয়েল, magic e
- Blending ও segmenting দিয়ে দ্রুত পড়া
- সাধারণ বানানের নিয়ম
- পার্টস অব স্পিচ ও বেসিক টেন্স
- সঠিক বাক্য গঠন
- লাইভ ক্লাস + অনুশীলনের ওয়ার্কশিট
মেন্টর
মেন্টর শীঘ্রই ঘোষণা করা হবে।
প্রয়োজনীয় উপকরণ
- বয়স ৯–১৪ বছর
- ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার
- খাতা ও কলম
- ইংরেজি অক্ষর চেনা থাকলেই যথেষ্ট
সাধারণ জিজ্ঞাসা
যেভাবে পেমেন্ট করবেন
কোর্সটি নিতে ‘এখনই ভর্তি হও’ বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনের পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে পেমেন্ট সম্পন্ন করতে সাহায্য করবে।