Abacus Mental Math Foundation for Junior
জুনিয়র শিক্ষার্থীদের জন্য লাইভ অনলাইন অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ ফাউন্ডেশন কোর্স — মনে মনে দ্রুত ও নির্ভুল হিসাব।

কোর্স বিবরণ
স্কুলের গণিতে হিসাবের ভুল, ক্যালকুলেটরের উপর নির্ভরতা আর পরীক্ষায় সময় শেষ হয়ে যাওয়া—অনেক শিক্ষার্থীর পরিচিত সমস্যা। এর মূলে থাকে দুর্বল মেন্টাল ম্যাথ। অ্যাবাকাস এই দক্ষতা গড়ে তোলার একটি প্রমাণিত পদ্ধতি। Learniby-র "Abacus Mental Math Foundation for Junior" কোর্সে শিক্ষার্থী অ্যাবাকাসের মূল নিয়ম শিখে প্রথমে হাতে, পরে মনে মনে দ্রুত যোগ-বিয়োগ করতে শেখে। বয়স একটু বেশি হওয়ায় জুনিয়র শিক্ষার্থীরা নিয়মগুলো দ্রুত বোঝে, তাই অগ্রগতিও হয় দ্রুত। নিয়মিত অনুশীলনে হিসাবের গতি ও নির্ভুলতার পাশাপাশি মনোযোগ, স্মৃতিশক্তি ও আত্মবিশ্বাস বাড়ে—যার প্রভাব পড়ে স্কুলের সব পড়াতেই। এটি ফাউন্ডেশন লেভেল—অ্যাবাকাস আগে না জানলেও শুরু করা যায়। এরপর Advance লেভেলে এগিয়ে যাওয়ার সুযোগ আছে।
কেন এই কোর্সটি বেছে নেবেন?
• লাইভ ক্লাস — শিক্ষক সরাসরি কৌশল ও হিসাব দেখে সংশোধন করেন। • স্কুলের গণিতে সাহায্য — দ্রুত হিসাব মানে পরীক্ষায় সময় বাঁচে, ভুল কমে। • ধাপে ধাপে লেভেল — ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স। • নিয়মিত গতি ও নির্ভুলতার চ্যালেঞ্জ — উন্নতি চোখে দেখা যায়। • অভিভাবকের জন্য নিয়মিত অগ্রগতি রিপোর্ট।
কোর্সটিতে যা থাকছে
- অ্যাবাকাসের গঠন ও সংখ্যা প্রকাশ
- সঠিক আঙুলের কৌশল
- একাধিক অঙ্কের যোগ-বিয়োগ
- ছোট বন্ধু ও বড় বন্ধুর নিয়ম
- অ্যাবাকাস ছাড়া মনে মনে হিসাব
- গতি ও নির্ভুলতার অনুশীলন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানো
- লাইভ ক্লাস + বাসার অনুশীলনের ওয়ার্কশিট
আসন্ন ব্যাচ
- AJ-(117)রবি, বৃহস্পতি • রাত ৮:৪৫ - রাত ১০:৩০
সিলেবাস
মেন্টর
ব্রেইন ডেভেলপমেন্ট বিষয়ে অভিজ্ঞ মেন্টর, Learniby
প্রয়োজনীয় উপকরণ
- জুনিয়র শিক্ষার্থী (বয়সের বিস্তারিত পেজের তথ্যে দেখুন)
- ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার
- একটি অ্যাবাকাস (কোথা থেকে নেবেন, ভর্তির পর জানিয়ে দেওয়া হবে)
- খাতা ও পেন্সিল
- প্রতিদিন ১০–১৫ মিনিট বাসায় অনুশীলনের সময়
সাধারণ জিজ্ঞাসা
যেভাবে পেমেন্ট করবেন
কোর্সটি নিতে ‘এখনই ভর্তি হও’ বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনের পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে পেমেন্ট সম্পন্ন করতে সাহায্য করবে।