Learniby-এর যাত্রা শুরু হয় একটি স্বপ্ন থেকে—বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। আমরা লক্ষ্য করেছি, বাচ্চারা গতানুগতিক পড়াশোনায় আনন্দ পায় না। তাই আমরা নিয়ে এসেছি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষা মানেই আনন্দ।
আজ আমরা শুধু একটি ওয়েবসাইট নই, বরং হাজারো অভিভাবক এবং শিক্ষার্থীর একটি পরিবার। আমাদের অভিজ্ঞ মেন্টররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।